Royal-AG Company

কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

ভবিষ্যতের সফল কৃষি উদ্যোক্তা হওয়ার পথে আপনার প্রথম পদক্ষেপ

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। ক্রমবর্ধমান জনসংখ্যা, নিরাপদ খাদ্যের চাহিদা এবং কৃষিভিত্তিক শিল্পের দ্রুত সম্প্রসারণের ফলে কৃষি খাতে দক্ষ উদ্যোক্তার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধান, ডাল, মাছ, মাংস, দুধ, ডিম, ফল, সবজি, বীজ এবং কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পে এখন রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের বিশাল সম্ভাবনা।

এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে Royal AG Company কৃষি, বীজ উৎপাদন ও বাজারজাত করন, কৃষিভিত্তিক শিল্প (Agro Industry) এবং রপ্তানিমুখী ব্যবসার জন্য ৮ দিনব্যাপী “কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি” আয়োজন করেছে।

আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ প্রদান নয়; বরং নতুন প্রজন্মের দক্ষ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সফল কৃষি উদ্যোক্তা তৈরি করা।


প্রশিক্ষণের উদ্দেশ্যঃ

বর্তমান সময়ে একজন সফল উদ্যোক্তা হওয়া মানে শুধু পণ্য বিক্রি করা নয়। একজন সফল উদ্যোক্তা হতে হলে প্রয়োজন—

  • সঠিক পরিকল্পনা
  • উৎপাদন ব্যবস্থাপনা
  • গুণগত মান নিয়ন্ত্রণ
  • বিনিয়োগ পরিকল্পনা
  • ব্র্যান্ডিং ও মার্কেটিং
  • বিক্রয় কৌশল
  • ব্যবসা পরিচালনার দক্ষতা
  • নেতৃত্বের গুণাবলি

এই প্রশিক্ষণে বাস্তবভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে একজন অংশগ্রহণকারীকে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে।


প্রশিক্ষণে যা যা শেখানো হবেঃ

১. বীজ প্রযুক্তি ও খাদ্য শিল্পে উদ্যোক্তা উন্নয়ন।
(প্রশিক্ষণের তারিখঃ ২৯/০৮/২০২৬)

ব্যবসায়িক দক্ষতা:
ব্যবসায়িক নেতৃত্ব ও ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন কৌশল, বিনিয়োগ ও ব্যাংক ঋণ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা ও লাভজনকতা বৃদ্ধি এবং অনলাইন ও অফলাইন বিপণন কৌশল।

প্রশিক্ষণের মূল বিষয়:

  • বীজ উৎপাদন ও আধুনিক বীজ প্রযুক্তি।
  • হাইব্রিড বীজ উৎপাদন—ধান, ভুট্টা ও বিভিন্ন শাকসবজি।
  • নার্সারি স্থাপন ও পরিচালনা।
  • টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে চারা উৎপাদন।
  • রপ্তানিযোগ্য সবজি ও আম উৎপাদন।
  • মধু উৎপাদন ও বাজারজাতকরণ।
  • ফল প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ।
  • চা ও কফি উৎপাদন ও সংশ্লিষ্ট শিল্পের সম্ভাবনা।

২. Agro Industry, Agro Eco-Tourism ও হস্তশিল্প উদ্যোক্তা উন্নয়ন।
(প্রশিক্ষণের তারিখঃ ৩০/০৮/২০২৬)

ব্যবসায়িক দক্ষতা:
ব্যবসায়িক নেতৃত্ব ও ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন কৌশল, বিনিয়োগ ও ব্যাংক ঋণ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা ও লাভজনকতা বৃদ্ধি এবং অনলাইন ও অফলাইন বিপণন কৌশল।

প্রশিক্ষণের মূল বিষয়:

  • আধুনিক কৃষি যন্ত্রপাতি ও কৃষি প্রযুক্তি।
  • সৌরশক্তিচালিত সেচব্যবস্থা স্থাপন ও পরিচালনা।
  • মিনি কোল্ড স্টোরেজ স্থাপন ও ব্যবস্থাপনা।
  • পাট ও আলু থেকে স্টার্চ উৎপাদন।
  • ক্ষুদ্র ও মাঝারি চালকল স্থাপন ও পরিচালনা।
  • আটা, ডাল ও মসলা প্রক্রিয়াজাতকরণ মিল স্থাপন।
  • কৃষিভিত্তিক হস্তশিল্পের উৎপাদন ও বাজারজাতকরণ।

৩. বেকারী ও রেস্টুরেন্ট শিল্পের উন্নায়ন।
(প্রশিক্ষণের তারিখঃ ৩১/০৮/২০২৬)

ব্যবসায়িক দক্ষতা:
ব্যবসায়িক নেতৃত্ব ও ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন কৌশল, বিনিয়োগ ও ব্যাংক ঋণ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা ও লাভজনকতা বৃদ্ধি এবং অনলাইন ও অফলাইন বিপণন কৌশল।

প্রশিক্ষণের মূল বিষয়:

  • বেকারি শিল্প স্থাপন ও পরিচালনা।
  • চাল থেকে নুডলস ও বিস্কুট উৎপাদন।
  • আধুনিক বেকারি ও রান্নাঘরের যন্ত্রপাতির ব্যবহার।
  • খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ।
  • আধুনিক রেস্টুরেন্ট ব্যবস্থাপনা।
  • রেস্টুরেন্টের উৎপাদন, পরিচালনা ও বিপণন কৌশল।

৪. রপ্তানিমুখী মাছ ও চিংড়ি চাষ এবং প্রক্রিয়াজাতকরণ।
(প্রশিক্ষণের তারিখঃ ০১/০৯/২০২৬)

ব্যবসায়িক দক্ষতা:
ব্যবসায়িক নেতৃত্ব ও ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন কৌশল, বিনিয়োগ ও ব্যাংক ঋণ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা ও লাভজনকতা বৃদ্ধি এবং অনলাইন ও অফলাইন বিপণন কৌশল।

প্রশিক্ষণের মূল বিষয়:

  • মাছের পোনা উৎপাদনের হ্যাচারি স্থাপন ও পরিচালনা।
  • পানি পুনঃসঞ্চালন পদ্ধতিতে বাণিজ্যিক মাছ চাষ।
  • আধুনিক ও টেকসই মাছ চাষ প্রযুক্তি।
  • রপ্তানিমুখী চিংড়ি ও মাছ উৎপাদন।
  • মাছ ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ।
  • রপ্তানির উপযোগী প্যাকেজিং ও বাজারজাতকরণ।

৫. পশু ও মৎস্য খাদ্য শিল্প প্রযুক্তি।
(প্রশিক্ষণের তারিখঃ ০২/০৯/২০২৬)

ব্যবসায়িক দক্ষতা:
ব্যবসায়িক নেতৃত্ব ও ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন কৌশল, বিনিয়োগ ও ব্যাংক ঋণ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা ও লাভজনকতা বৃদ্ধি এবং অনলাইন ও অফলাইন বিপণন কৌশল।

প্রশিক্ষণের মূল বিষয়:

  • পশু ও মৎস্য খাদ্য উৎপাদন শিল্প।
  • মানসম্মত খাদ্য উপকরণ নির্বাচন ও ব্যবহার।
  • পশু ও মৎস্য খাদ্যের পুষ্টিমান নির্ধারণ।
  • পেলেট মেশিন স্থাপন ও পরিচালনা।
  • বাণিজ্যিকভাবে মানসম্মত ফিড উৎপাদন।
  • খাদ্য সংরক্ষণ, প্যাকেজিং ও বাজারজাতকরণ।

৬. দুধ ও দুগ্ধজাত পণ্য শিল্প।
(প্রশিক্ষণের তারিখঃ ০৩/০৯/২০২৬)

ব্যবসায়িক দক্ষতা:
ব্যবসায়িক নেতৃত্ব ও ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন কৌশল, বিনিয়োগ ও ব্যাংক ঋণ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা ও লাভজনকতা বৃদ্ধি এবং অনলাইন ও অফলাইন বিপণন কৌশল।

প্রশিক্ষণের মূল বিষয়:

  • খামারভিত্তিক দুধ উৎপাদন ও ব্যবস্থাপনা।
  • দুধ সংগ্রহ, সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ।
  • পাস্তুরাইজেশন প্রযুক্তি।
  • দুধ প্যাকেজিং ও বাজারজাতকরণ।
  • দুগ্ধজাত পণ্য উৎপাদন শিল্প।
  • গুঁড়া দুধ, ঘি ও মাখন উৎপাদন।
  • দুগ্ধজাত পণ্যের মান নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা।

৭. মাংস উৎপাদন, চামড়া শিল্প, জৈব সার ও বায়োগ্যাস।
(প্রশিক্ষণের তারিখঃ ০৫/০৯/২০২৬)

ব্যবসায়িক দক্ষতা:
ব্যবসায়িক নেতৃত্ব ও ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন কৌশল, বিনিয়োগ ও ব্যাংক ঋণ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা ও লাভজনকতা বৃদ্ধি এবং অনলাইন ও অফলাইন বিপণন কৌশল।

প্রশিক্ষণের মূল বিষয়:

  • গরু ও ছাগল মোটাতাজাকরণ খামার স্থাপন ও পরিচালনা।
  • স্বাস্থ্যসম্মত ও আধুনিক মাংস উৎপাদন ব্যবস্থা।
  • স্বাস্থ্যসম্মত পশু জবাই ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের ধারণা।
  • হাড় ও রক্ত থেকে জৈব সার ও অন্যান্য উপযোগী পণ্য উৎপাদন।
  • চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও চামড়াজাত শিল্পের সম্ভাবনা।
  • জৈব সার উৎপাদন ও বাজারজাতকরণ।
  • বায়োগ্যাস উৎপাদন ও খামারে এর ব্যবহার।

৮. সমন্বিত পোলট্রি ও হাঁসের খামার ব্যবস্থাপনা।
(প্রশিক্ষণের তারিখঃ ০৬/০৯/২০২৬)

ব্যবসায়িক দক্ষতা:
ব্যবসায়িক নেতৃত্ব ও ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন কৌশল, বিনিয়োগ ও ব্যাংক ঋণ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা ও লাভজনকতা বৃদ্ধি এবং অনলাইন ও অফলাইন বিপণন কৌশল।

প্রশিক্ষণের মূল বিষয়:

  • হ্যাচারির মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন।
  • আধুনিক পোল্ট্রি খামার স্থাপন ও পরিচালনা।
  • ডিম ও মাংস উৎপাদন ব্যবস্থাপনা।
  • খামারভিত্তিক হালাল মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ।
  • হাঁস ও মুরগির সমন্বিত খামার ব্যবস্থাপনা।
  • সমন্বিত হাঁস-মাছ-ধান চাষ পদ্ধতি।
  • ধানের আইলে শাকসবজি চাষের মাধ্যমে সমন্বিত কৃষি ব্যবস্থা।

প্রশিক্ষণের বিশেষ সুবিধাঃ

✔ অভিজ্ঞ কৃষি বিজ্ঞানী ও শিল্প বিশেষজ্ঞদের সরাসরি প্রশিক্ষণ
✔ বাস্তব উদাহরণভিত্তিক ব্যবসায়িক শিক্ষা
✔ লাভজনক Agro Business Model
✔ আধুনিক উৎপাদন প্রযুক্তি
✔ বিনিয়োগ, মার্কেটিং ও Sales Strategy
✔ বাস্তব উদ্যোক্তাদের অভিজ্ঞতা
✔ ব্যবসা পরিকল্পনা (Business Planning)
✔ ভবিষ্যৎ ব্যবসার রোডম্যাপ


প্রশিক্ষণ শেষে যা পাবেনঃ

প্রশিক্ষণ শেষ হলেই কার্যক্রম শেষ নয়। Royal AG Company অংশগ্রহণকারীদের জন্য আরও ৩ মাস বিনামূল্যে Online Consultancy ও Mentoring প্রদান করা হবে এবং আগ্রহী উদ্যোক্তারা Royal AG Company-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে বিনিয়োগসহ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন।

এছাড়াও—

  • গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন
  • আধুনিক খামার পরিদর্শন
  • Agro Industry Visit
  • ব্যবসা শুরু করার দিকনির্দেশনা
  • স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধি
  • Royal AG-এর Online ও Offline Platform-এ নির্বাচিত পণ্য বাজারজাতকরণে সহযোগিতা

কারা অংশগ্রহণ করতে পারবেন?

নিম্নোক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন—

  • কৃষি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর
  • অন্যান্য বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর
  • বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী
  • কৃষি উদ্যোক্তা
  • চাকরিজীবী
  • নতুন উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তি

উদ্যোক্তা হওয়ার আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে।


প্রশিক্ষণের সময়সূচিঃ

মেয়াদ: ৮ দিন (৮টি বিশেষায়িত কোর্স)

তারিখ: ২৯ আগস্ট ২০২৬ থেকে ০৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৫:৩০টা


নিবন্ধন পদ্ধতিঃ

২৬ আগস্টের মধ্যে নিচের কাগজপত্র WhatsApp-এ পাঠিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে—

  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি

প্রশিক্ষণ ভেন্যুঃ

হোটেল হাইগার্ডেন, (জমজম টাওয়ার সংলগ্ন)
বাড়ী#৪০, রোড#০৩, সেক্টর#১৩, উত্তরা, ঢাকা-১২৩০।
মোবাইলঃ 01977-712378

অংশগ্রহণকারীদের জন্য প্রতিদিন উন্নতমানের দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।


কোর্স সমন্বয়ক ও মেন্টরঃ

ড. এ. এস. এম. মাসুদুজ্জামান
প্রাক্তন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
Royal AG Company (চেয়ারম্যান)

জনাব মাসুদুজ্জামান- এই দেশের একজন স্বনামধন্য উদ্ভিদ প্রজননবিদ- তিনি অতি উচ্চ ফলনশীল ব্রি ধান১০৮ ধানের জাতের উদ্ভাবক এবং অনেক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের বীজ সেক্টরকে এগিয়ে নিতে অবদান রেখে চলছেন।

বিশেষায়িত প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞগণ ক্লাস পরিচালনা করবেন।


কেন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন?

বর্তমান সময়ে কৃষি ও Agro Industry বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ব্যবসায়িক খাতগুলোর একটি।

মানুষের খাদ্যের প্রয়োজন কখনো শেষ হবে না।

চাল, ডাল, মাছ, মাংস, দুধ, ডিম, ফল, সবজি, বীজ এবং কৃষিভিত্তিক শিল্পের চাহিদা ভবিষ্যতেও বাড়তে থাকবে।

যারা দীর্ঘমেয়াদে একটি স্থায়ী, নিরাপদ এবং লাভজনক ব্যবসা গড়ে তুলতে চান, তাদের জন্য এই প্রশিক্ষণ একটি বাস্তবভিত্তিক দিকনির্দেশনা।

আপনার সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ।


যোগাযোগঃ

Royal AG Company
ফোন: 01344-382503 , 01735-598805
ইমেইল: royalagcompany@gmail.com
হোয়াটসঅ্যাপ: 01344-382503

আসন সংখ্যা সীমিত।


কোর্স ফিঃ 

প্রতিটি কোর্সের ফি ২,০০০ টাকা (প্রতিদিন)। 

অংশগ্রহণকারীরা ইচ্ছা অনুযায়ী ১টি অথবা একাধিক কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
চূড়ান্ত নিবন্ধনের পূর্বে ফোনে যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পূর্ণ কোর্স ফি প্রশিক্ষণের প্রথম দিন প্রদান করতে হবে।

আজই নিবন্ধন করুন এবং সফল কৃষি উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করুন।

    আপনার নাম*:

    হোয়াটসঅ্যাপ নাম্বার*:

    শিক্ষাগত যোগ্যতা:

    আপনার ইমেইল:

    আপনার ঠিকানা*:

    প্রশিক্ষণ কোর্স সিলেক্ট করুন*:

    আপনার মন্তব্য: