- +880-1344-382503
- royalagcompany@gmail.com
- House:42, Road:03, Uttara:13, Dhaka-1230
আমাদের সেবাসমূহ (Our Services)
রয়েল এজি দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নতমানের কৃষিপণ্য সংগ্রহ, উৎপাদন ও বাজারজাত করে থাকে। আমরা কৃষকের প্রয়োজন অনুযায়ী পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে কৃষিপণ্য সরবরাহ করি। এছাড়াও অনলাইনে অর্ডার গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
১. উন্নতমানের হাইব্রিড ও ইনব্রিড ধান বীজ, শাকসবজি, ফল ও অন্যান্য ফসলের বীজ উৎপাদন ও বাজারজাতকরণ।
২. চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ধান, চাল, ডালসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ।
৩. খামারভিত্তিক পোলট্রি, মৎস্য ও গবাদিপশু পালন এবং ডিম, মাংস, দুধসহ নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ।
৪. প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কৃষি উদ্যোক্তা তৈরি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
৫. কৃষি পরিবেশ সংরক্ষণে জৈব সার, ট্রাইকোডার্মা কম্পোস্ট, জৈব কীটনাশক এবং জলবায়ু সহনশীল (Climate Resilient) ফসলের জাত উদ্ভাবন, উৎপাদন ও বাজারজাতকরণ।
৬. কৃষকদের জন্য উন্নতমানের ও মানসম্মত কৃষি বীজ সরবরাহ এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।